August 14, 2026, 2:04 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্ধ!

বুড়িচং প্রতিনিধি।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৮৯ হাজার ৬০ টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে ঘাগুটিয়া, কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিভিন্ন সময়ে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষ ৮৯হাজার ৬০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত কসমেটিক্স সামগ্রী ৭৭১ পিস, কিসমিস ২১ কেজি, গরু ০৯ টি, চকলেট ৬৩২৮ পিস, চিনি ৪,৭৫৭ কেজি, চুলের তেল ৪৪৯ বোতল, ডব্লিউপি পাপা কিটনাশক ৩৯৮ পিস, তালা ৯০৬ পিস, ফুচকা ৮৬ কেজি, বডি ওয়েল ১৮ বোতল, বাঁজি ৬৩,০০০ পিস, বাংলাদেশী রসুন ১১৭ কেজি, বাসমতি চাউল ২১৩ কেজি, মোটরসাইকেল ০১টি, সেমাই ৫১৬ প্যাকেট, হুইস্কি ১৯২ বোতল, বিয়ার ১১ বোতল, গাঁজা ০৫ কেজি এবং ইস্কফ সিরাপ ৫৫ বোতল।

সুলতানপুর ব্যাটালিয়ন৷ (৬০ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার,পিএসসি,এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা