June 26, 2026, 10:12 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ ১৬ জানুয়ারী ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো।

জানা গেছে, ১২ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে আঃ মান্নান লস্কর ও মোঃ কাউছারুল আবেদীন, সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম ও মোঃ মিন্টু মিয়া, সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন ফরাজি, মোঃ মজিবুর রহমান ও মোঃ শাহাদাৎ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও সদস্য পদে রহমত উল্লাহ সরকার, শাহআলম বেপারী, মকবুল খান, মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মোঃ শরীফ হোসেন, জাকির হোসেন জুয়েল, শাহআলম বেপারী ও নাজিম হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম বলেন, সুষ্ঠু ভোট গ্রহণে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা থাকবে পর্যাপ্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনার আবু সাইদ ও মানিক ফরাজি এবং স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি প্রার্থী আঃ মান্নান লস্কর বলেন, ছেংগারচর বাজার উন্নয়নে আমি ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে কাজ করব। বাজারে সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা সহ পরিকল্পিত ও উন্নতশীল বাজার গঠনে আমি অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন,আমি নির্বাচত হলে বাজারের সকল ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে পাশে থাকব। ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সুযোগ সুবিধা মত সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে আমি কাজ করব। ছিনতাইকারী, অসাধু মহল প্রতিরোধ সহ বাজারে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করব।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ বোরহান উদ্দিন ফরাজি বলেন, আমি নির্বাচিত হলে ছেংগারচর বাজারের যেই প্রধান সমস্যা যানজট সেটা নিরসন করব। ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা এবং কল্যাণমুলক কাজ করব। ছেংগারচর বাজারকে একটি পরিচ্ছন্ন বাজার গঠনের লক্ষ্যে আমি আন্তরিক ভাবে কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা