June 26, 2026, 10:12 pm
শিরোনামঃ
ধর্মের নামে উগ্রতা নয়, ইসলাম শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে ; বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক বিশ্বকাপ ফুটবল ২০২৬ : খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মতলব উত্তরে ৩ হাজার ৪৫৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত ; ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা মতলব উত্তরে কলাবাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল স্কুলছাত্র ফারহানের

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন ; সভাপতি মান্নান লস্কর ও সহ-সভাপতি মিন্টু মিয়া

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার(৮ ফেব্রুয়ারি -২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর(চেয়ার)২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাউছারুল আবেদীন লিটন (ছাতা) পেয়েছেন ২৬৬ ভোট। সহ-সভাপতি পদে মো.মিন্টু মিয়া(জিরাপ) ৩১৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শাহআলম (বই) পেয়েছেন ২১৯ ভোট।

আগেই সাধারন সম্পাদক ও সম্মানিত সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারন সম্পাদক পদে শাহাদাত হোসেন ও সদস্য পদে রহমত উল্লাহ সরকার,জাকির হোসেন জুয়েল,শাহআলম বেপারী, মকবুল খান, মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মোঃ শরীফ হোসেন ও নাজিম হোসেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউ আর সি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আবু সাইদ ও মানিক ফরাজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা