October 25, 2026, 6:48 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

সতেরো বছর বিএনপির ওপর অন্যায়-জুলুম করেছে আওয়ামিলীগ : মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, বাংলাদেশ যখনই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে সে সংকট নিরসন করেছেন। হাসিনা ৩ আগষ্টেও বলেছিল, শেখের বেটি পালায় না, অথচ ৫ তারিখে স্যান্ডেল রেখে পালাতে বাধ্য হয়েছে। হাসিনাসহ পুরো দল ১৭ বছর নানা অন্যায়-জুলুম করলেও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি সংযমের পরিচয় দিয়েছে। বিএনপি কারো বাড়িতে হামলা করেনি, দখল বাণিজ্য করেনি। সুযোগ থাকা স্বত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করেনি। এ থেকে বোঝা যায় তারেক রহমানের বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ। ইনশাআল্লাহ আগামীদিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান।

তিনি আরো বলেন, বিএনপি ১৭ বছর যে জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছে সে আন্দোলন এখনও শেষ হয়নি। এ আন্দোলনে সবাইকে বিএনপির পাশে থাকার আহবান জানান তিনি। এসময় সৈয়দপুরে ইফতার মাহফিলে আগত হাজারো জনতা হাত তুলে ভোটের আন্দোলনের একাত্মতা প্রকাশ করেন।

বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠে মাঠে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে হাজারো মানুষ অংশগ্রহণ করেন৷ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষকদলের সিঃ সহ-সভাপতি রুহুল আমিন ফটু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, উপজেলা তাঁতী দলের সাঃ সম্পাদক আবু বক্কর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা