পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর মতলব (উত্তর-দক্ষিণ)- সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবক মোহাম্মদ আমিরুল ইসলাম খোকা পাটোয়ারি।
তিনি তার শুভেচ্ছা বাণীতে বলেন, ব্যক্তি জীবনকে ত্যাগী,পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানেরা মহান আল্লাহ পাকের আদেশে পবিত্র রমজান মাসে সাওমের পর ঈদুল ফিতর উদযাপন করে যার অনাবিল আনন্দের বার্তা নিয়ে আমাদের সামনে সমাগত।
তিনি বলেন, সাওম সাধনার পর এই উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতর উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে।
তিনি বলেন, হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব। তাই এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।
তিনি বলেন, রমজানের ত্যাগের এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। আর তায়েফ বাস্তবায়নে আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব মানবতার কাজে ব্যয় করবো এ প্রত্যাশা থাকবে।
তাই আসন্ন এ খুশির দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি দেশের সর্বস্তরের মানুষ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। ঈদ মোবারক