July 26, 2026, 7:10 pm
শিরোনামঃ
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা : বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত বর্ষা মৌসুম এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর এসইএল মডেল একাডেমিতেল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
Oplus_131072

গত ১০ এপ্রিল ও ১৯ এপ্রিল চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত, দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকা সহ কয়েকটি দৈনিকে “মতলবে বেলতলীর ত্রাস আওয়ামী সভাপতি পূত্র ইয়াবা শুভ্র” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মো. শাহনূর হাসান শুভ্র।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে এবং আমার মরহুম পিতাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ভুল তথ্য দিয়ে আমাকে এবং আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।

প্রকাশিত সংবাদটি বানোয়াট দাবি করে প্রতিবাদপত্রে তিনি বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলে আমার পিতা মরহুম মো. শাহজাহান সরকার কেমন মানুষ ছিল তা এ এলাকার সবাই ভালো করে জানে। আমার বাবা ছিল সত্যবাদী, স্পষ্টবাদী, সমাজসেবক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আমার বাবার মৃত্যুর পূর্বে আমি বেশিরভাগ সময় ঢাকাতে বসবাস করেছি। বাবার মৃত্যুর পরে আমি তার একমাত্র ছেলে হিসাবে বাবার সুনাম অক্ষুন্ন রাখার জন্য ও তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি দেখাশোনার জন্য মতলবে সময় দিচ্ছি। এখন কে বা কাহারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। আমি উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা