August 15, 2026, 6:58 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তরে একটি মশাল মিছিল করেছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মুখে মাক্স পড়ে অন্ধকার রাস্তায় শতাধিক নেতাকর্মী হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছে। তবে রাতের এই আকস্মিক মিছিল ও ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে, গভীর রাতে গোপনে আয়োজিত এই মশাল মিছিল ও তার ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রম কীভাবে সম্ভব?

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ও খুনি ইউনুসের পদত্যাগ দাবিতে চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র নাতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগের মশাল মিছিল।

স্থানীয়রা জানান, এ ধরনের গোপন ও গভীর রাতের কার্যক্রম এলাকায় আতঙ্ক তৈরি করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির সাংবাদিকদের জানান, আমি বিষয়টি অবগত হয়েছি। পুলিশ এই ঘটনায় তৎপর রয়েছে। মিছিলটি মতলব উত্তরের কোথায় হয়েছে, তা শনাক্ত করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকার বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করেছে। তাই এই সংগঠনের প্রকাশ্য কার্যক্রম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা