November 11, 2026, 1:16 am
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার বিকেল উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
অবৈধভাবে পাইকুরাটি ইউনিয়নের আহবায়ক কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি করার জন্য আহবান করেন।
 
বক্তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করা হয়েছে। সেই আওয়ামী দোসরদের নিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, তাহা মেনে নিতে পারছিনা, অচিরেই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী ও ন্যায় পরায়ন কর্মীদের অন্তভুক্ত করা হোক। কমিটি বিলুপ্ত না হলে আমাদের আন্দোলন চলবেই চলবে। আন্দোলনকারীরা উপজেলা আহবায়ক কমিটি ও জেলা কমিটি সহ কেন্দ্রিয় কমিটির কাছে কমিটি বাতিলের অনুরোধ করেন।
 
ঘন্টা ব্যাপী মানবন্ধনের পর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক যুবদলের সভাপতি মোবারক হোসেন সেলিম এর সঞ্চালনায়
 
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সদস্য মো: সবুজ মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি ও কারাবন্ধী নেতা মোখলেছুর রহমান, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন, বিএনপি নেতা ও কারাবন্ধী নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম, নুরুল আমিন প্রমূখ।
 
মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। এব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি মো: লিয়াকত আলী বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ২১ জন সদস্য এর মধ্য ৫ জন স্বাক্ষর ক্ষমতা রয়েছে। সবাই মিলে যাচাই বাচাই করে ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা