May 10, 2026, 2:40 pm
শিরোনামঃ
আজকাল কিছু মানুষ মুখে মুসলমান দাবি করে, অথচ হযরত মুহাম্মদ (সাঃ)-এর নবুয়ত ও মহান চরিত্র নিয়ে বিতর্কীত প্রশ্ন তোলে? জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

শিবগঞ্জে শাশুড়ীকে রাস্তায় ফেলে গেছে পুত্রবধূ

বগুড়া  প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে শাশুড়ীকে ফেলে পালিয়ে গেছে এক পুত্রবধূ।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার রাস্তা থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে না পাওয়ায় ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

বৃদ্ধা জহুরা বেগম (৬০) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, জহুরার ছেলের বউ (পুত্রবধূ) মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকাতলায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল। তার পুত্রবধু তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধুর বাড়ি রংপুরে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, “বৃদ্ধা জহুরা ভালো ভাবে সব বলতে পারছেনা। জহুরা মানসিক ভাবে ভাবে বিকারগস্ত। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা