November 10, 2026, 6:18 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় দেড় কিলোমিটার সড়কের বেহালদশা ; চরম ভোগান্তিতে স্থানীয়রা

মমিনুল ইসলাম:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত ওঠারচর উচ্চ বিদ্যালয় থেকে মালাইরকান্দি পাঠান বাড়ি হয়ে ফায়ারসার্ভিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

বিশেষ করে বর্ষার সময় রাস্তাটিতে হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে। কাদা ও পানিতে তলিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান এবং হাট-বাজারে যেতে স্থানীয়দের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়রা দ্রুত এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থা সহজ হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মিয়াজি বলেন, মালাইকান্দি ও ওঠারচর গ্রামটি যেন ছিটমহলে পরিণত হয়েছে। পৌরসভা গঠনের ২৭ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অন্য এক বাসিন্দা ফাতেমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে নেতারা নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলে কেউ আর খবর নেয় না। আমাদের কষ্টের কথা শোনারও কেউ নেই।

ওঠারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া, মানছুরা ও সাগর জানায়, বর্ষার দিনে স্কুলে যাওয়া সবচেয়ে কষ্টকর হয়ে পড়ে। কাদার কারণে অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, বই-খাতা ভিজে যায়, এমনকি বৃষ্টির সময় অভিভাবকেরাও সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধা করেন।

ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা ইতিমধ্যে এ এলাকার রাস্তাটির সংস্কারের জন্য প্রাথমিক পরিকল্পনা নিয়েছি। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ হলে দ্রুত কাজ শুরু হবে। স্থানীয়দের কষ্ট কমাতে পৌরসভা আন্তরিকভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা