October 24, 2026, 6:52 pm
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

মতলবে সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা ; রাজনীতির উর্ধ্বে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এডিশনাল এটর্নি জেনারেল অ্যাড. বোরহান উদ্দিন

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর, মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এডিশনাল এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এর আগে তিনি কলেজের শ্রেণীকক্ষ ও অফিস পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেন, আমি সবসময় চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং আইনগতভাবে সহায়তা করতে। সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। এই প্রতিষ্ঠানে পড়াশোনার মান যত বাড়বে, শিক্ষার্থীরা তত ভালো অবস্থানে যাবে। রাজনীতির উর্ধ্বে উঠে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে রাজনীতি ঢোকানো যাবে না। বর্তমানে মতলবে অপরাধ বৃদ্ধি পেয়েছে। মাদক, ইভটিজিং ও মোবাইলের ভয়াবহতা থেকে সন্তানদের রক্ষা করতে হবে। মোবাইল আসক্তির কারণে আজকাল হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটছে। তাই অভিভাবকদের সন্তানের ওপর কঠোর নজরদারি রাখতে হবে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীরাই বেশি মেধাবী এবং তারা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে। মূল শিক্ষার কেন্দ্র হচ্ছে স্কুল ও কলেজ, এখান থেকেই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা