November 10, 2026, 6:18 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

অসহায় বিধবা নারী ও অসুস্থ পুরুষ রোগীর পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক:

“আসুন আর্তমানবতার সেবায়, আমরা এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর আমতলী বাজার সংলগ্ন সুমন সাহেবের দোকানের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ রোগী ও বিধবা নারীর হাতে নগদ চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত এ আয়োজনে সংস্থার পক্ষ থেকে দুইজনকে মোট ১৮ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে বিধবা সাফিয়া বেগমকে দেওয়া হয় ১০ হাজার টাকা এবং অসুস্থ আমির হোসেনকে দেওয়া হয় ৮ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ওমর ফারুক। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের আনন্দ। ভবিষ্যতেও আমরা আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

২০১৯ সালে এলাকার মেধাবী তরুণ ও প্রবাসীদের উদ্যোগে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, চিকিৎসা ও দুঃস্থ মানুষের সহায়তায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: সুমন সাহেব, মো: মানিক হোসাইন, মো: আনোয়ার হোসেন, ডা: মো: তাহের, মো: গাজু সাহেব, মেম্বার জামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা