November 10, 2026, 6:16 pm
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন প্রবাসী নেতা বি.এম গোলাপ হোসেন

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর জেলা যুগ্ম সদস্য সচিব, প্রবাসী নেতা বি.এম গোলাপ হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য জিল্লু খান।

মনোনয়ন ফরম সংগ্রহের কাজটি তার পক্ষ থেকে সম্পন্ন করেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজ্যা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইদুল ইসলাম মুকুল, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, গণঅধিকার পরিষদের সংগঠক কাজী আল আমিন, ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সজিব হোসেন নূর, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজন বেপারী, মতলব উত্তর উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাসান খান, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদ সরকার, সংগঠক নাগর সরকার, শফিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহের পর মোবাইল ফোন বি.এম গোলাপ হোসেন জানান , প্রবাসে থেকেও আমি সবসময় দেশের মানুষের কথা ভাবি। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের সেবা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে পরিবর্তন সম্ভব।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ হলো দেশের একমাত্র রাজনৈতিক শক্তি যা তরুণ ও সাধারণ মানুষের স্বার্থকে কেন্দ্র করে কাজ করে। আমি চাই চাঁদপুর-২ আসনকে শিক্ষায়, স্বাস্থ্যসেবায়, কৃষি ও কর্মসংস্থানে সমৃদ্ধ করে একটি নতুন মডেল বানাতে।

এই নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে আমি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে মাঠে নামছি। সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চাই।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে বি.এম গোলাপ হোসেনের মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে প্রবাসী নেতার পদার্পণ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও সমর্থনের সাড়া লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা