October 26, 2026, 7:47 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চট্রগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালখালী :

যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

দিবসটির শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী সংগঠক, কবি এবং বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় নেতৃবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের চূড়ান্ত স্মারক। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংস্কৃতিচর্চার মাধ্যমে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মূল লক্ষ্য।

তাঁরা আরও বলেন, কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস আজীবন তাঁর শিল্পকর্মের মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উজ্জীবিত করার এক তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে গভীর প্রেরণা সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা