September 9, 2026, 7:11 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরের সুজাতপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
Oplus_16908288

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজান সরকার, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ফরাজী, যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক কবির প্রধান, যুবদল নেতা শাহজাহান, ছাত্রদল নেতা রাসেল দর্জি, উপজেলা কৃষকদলের সদস্য নাজমুল হাসান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক ফরাজী ও বিএনপি নেতা ফারুক মিজি সহ আরও অনেকে।

গায়েবানা জানাযার ইমামতি করেন সুজাতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবু হুরায়রা। জানাযা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি দোয়া করা হয় দো-জাহানের সকল মুসলিম উম্মাহর জন্যও।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, দেশের এই শোকাবহ সময়ে মানুষের অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবেই এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা