June 2, 2026, 6:15 pm
শিরোনামঃ
খানজাহান আলীর দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জমি দখলের অভিযোগে মানববন্ধনের আহ্বান সুনামগঞ্জের ধর্মপাশায় জমি-সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, একজন গ্রেপ্তার বাগেরহাটে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ ; সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মর্মান্তিক মৃত্যু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি ; চালু হচ্ছে নতুন ট্রেন সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা : প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা বাগেরহাটের রামপালে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

দুই দিনের সফরে মতলবে আসছেন এমপি ড. জালাল উদ্দিন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন দুই দিনের সফরে মতলব আসছেন। আগামী ১৭ ও ১৮ এপ্রিল এ সফরসূচী নির্ধারণ করা হয়েছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচী অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় তিনি মতলব বাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে মতলব দক্ষিণে নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‌্যালিতে অংশগ্রহণ করবেন সংসদ সদস্য। পরে সকাল ১১টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

একই দিন দুপুর ২টায় মতলব উত্তর ও দক্ষিণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করার কথা রয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকলে এ সফরসূচীতে পরিবর্তন আসতে পারে।

এ সফর উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা, দুই থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা