October 26, 2026, 9:49 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুরে ভরা মৌসুমেও চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম ; দামও চড়া!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

ভরা মৌসুমেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ কম। চাহিদা থাকলেও তা পূরণ করতে পারছে না ব্যবসায়ীরা। যার ফলে স্থানীয় পদ্মা-মেঘনা নদীর ইলিশের দাম এখনও চড়া।

এদিকে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ১ হাজার ৭০০টাকা থেকে আরো অধিক।

স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, ঋণ করে কেনা জাল এবং নৌকা মেরামত করে নদীতে মাছ ধরতে যায় তারা, তবে নদীতে ইলিশ কম। আবার ভাল দাম পাচ্ছে না। অন্যদিকে একমাস পরে মা ইলিশ রক্ষায় আসবে নিষেধাজ্ঞা। তাই তাদের চিন্তা এখন কিভাবে ঋণ পরিশোধ করবে।

মাছ ক্রয়কালে একজন ক্রেতার সাথে কথা বললে তিনি জানান, আমার স্বজনদের জন্য ঢাকায় পাঠাতে ৭৮ কেজি ইলিশ কিনেছি। স্থানীয় প্রতি কেজি ইলিশ এখনো ১ হাজার ৬শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকা। আরও বেশি ইলিশ ক্রয় করার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে কিনতে পারিনি।

অন্য একজন ক্রেতা বলেন, ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর মাছঘাটে এসেছি কম দামে ইলিশ কিনতে। কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র। ইলিশের দাম অনেক বেশী। ১ কেজি ওজনের ইলিশ ১৭০০টাকা। কি কারণে ইলিশের দাম এত বেশী বুঝতে পারছি না।

মৎস আড়তের একজন ব্যাপারী বলেন, স্থানীয় ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। তমে দাম কমেনি। ইলিশের পাশাপাশি পোয়া, চিংড়ি ও দেশীয় চাষের মাছও ঘাটে বিক্রি হচ্ছে।

চাঁদপুরের মাছঘাট এলাকাটি একটি আকর্ষনীয় পর্যটনকেন্দ্র। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ঘুরতে আসেন। আবার ইলিশ মাছও ক্রয় করেন। তবে সেসব ক্রেতাদের চাহিদার তুলনায় ইলিশ সরবরাহ কম। যে কারণে দামও কিছুটা বেশী। এখন প্রতিদিন ৫শ’ থেকে ৭শ’ মণ ইলিশ বিক্রি হচ্ছে। পাশাপাশি আড়তগুলোতে বিক্রি হচ্ছে চিংড়ি, পোয়া ও চাষকৃত মাছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা