October 26, 2026, 3:53 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

চাঁদপুর-২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস

মমিনুল ইসলাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে এই আসনে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র দাখিল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ড. মো. জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, স্বতন্ত্র জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, জাতীয় পার্টি (জাপা) মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপি’র মনোনীত বিল্লাল হোসেন মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, গণ অধিকার পরিষদ মনোনীত বিএম গোলাফ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত রাশিদা আক্তার মিতু, নাগরিক ঐক্য মনোনীত এনামুল হক, স্বতন্ত্র ফয়জুন্নুর আখন রাসেল, স্বতন্ত্র একজনের নাম অনুপস্থিত থাকলে পরে হালনাগাদ করা হবে।

প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা, উপজেলা প্রশাসন ও কার্যালয় প্রাঙ্গণে ছিল রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।

মনোনয়ন দাখিল করতে আসা বেশিরভাগ প্রার্থীই জানান, এবার জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে বলে তারা আশাবাদী। তবে ভোটের দিন নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে এখনও ভোটার ও রাজনীতিকদের মধ্যে শঙ্কা রয়েছে বলেও মত দেন তারা। এক প্রার্থী বলেন, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসন নজরদারি বাড়ালে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয় উপস্থিতি এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামায় চাঁদপুর-২ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস মিলছে। ইতোমধ্যে তৃণমূলে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা-সমালোচনা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা