October 9, 2026, 11:22 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক সারসংকটেও আমনের হাসি, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই শ্লোগানের আলোকে বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যাল, আলোচনা সভা ও ওয়াকাথন  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কবির আহামেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমেদ উল্লাহ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা