October 25, 2026, 6:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

ঝিনাইদহের কোটচাঁদপুর ড্রাগন ক্ষেতে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ড্রাগন ফলের একটি ক্ষেতে শেয়াল তাড়ানোর জন্য লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন ডেঙ্গু (৫০)। তিনি ওই ড্রাগন ক্ষেতের মালিক আজিজুল ইসলামের আপন চাচা।

এই ঘটনায় ইকতার হোসেন (৪৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুরের কুঠির দুর্গাপাড়া মাঠে।

নিহত শাহাদাত হোসেন কোটচাঁদপুরের তালসার উত্তরপাড়ার আমির হোসেনের ছেলে এবং ড্রাগনচাষি আজিজুল ইসলামের আপন চাচা। ওই ঘটনায় আহত চাষী ইকতার হোসেন বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তালসার পশ্চিমপাড়ার খেজের আলীর ছেলে।

প্রতিবেশী নজরুল ইসলাম জানান, ড্রাগনচাষী আজিজুল ইসলাম তাঁর খেতে শেয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পাশের জমিতে চাষ করতে এসেছিলেন শাহাদাত হোসেন। একই সময়ে চাষী ইকতার হোসেন তার গরু নিয়ে সেখানে আসেন। এ সময় তাঁরা দুজনেই অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান এবং ইকতার হোসেন আহত হন। একই সঙ্গে তাদের একটি গরুরও মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ বলেন, ‘মানুষের চিৎকার শুনে আমি সেখানে যাই। গিয়ে দেখি, শাহাদাত হোসেন মাটিতে পড়ে আছেন। ইকতার হোসেন তার ছেঁড়ার চেষ্টা করছেন। একটু দূরে একটি মৃত গরুও পড়ে ছিল। আমরা স্থানীয়দের সহায়তায় আহত ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’

আহত ইকতার হোসেন বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে ড্রাগনচাষী আজিজুল ইসলাম পলাতক রয়েছেন। আজিজুল ইসলাম ওই গ্রামের মনু প্রধানীয়ার ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে কেউ কোনো অভিযোগ না করলে থানায় অপমৃত্যুর মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা