October 25, 2026, 11:35 am
শিরোনামঃ
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফুড কোর্ট উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ববিবি :

ফুড কোর্ট চালু করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। আজ (২৪ জুলাই ২০২৫), বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন জায়গায় (পূর্বদিকে) এ ফুড কোর্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক সিরাজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-এর উপ-পরিচালক আব্দুস সালাম, আইসিটি সেল-এর উপ-পরিচালক ফরিদুজ্জামান খান, মিডিয়া উপদেষ্টা গোলাম রাব্বানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর খাবার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ফুড কোর্ট শুধু খাবার পরিবেশনের স্থান নয়,  এটি হবে শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্যাম্পাস জীবনের অংশ।’

নতুন এই ফুড কোর্ট-টি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশনের পাশাপাশি এক প্রাণবন্ত ক্যাম্পাস অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা