October 8, 2026, 7:50 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

বানারীপাড়ার  অদম্য মেধাবী জুঁই’র ঢাবিতে চান্স পাওয়ার কৃতিত্ব অর্জন

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ার চাখারের ফাইজা জারিফ জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়ার গৌরব অর্জন করেছেন।

অদম্য মেধাবী জুঁই মঙ্গলবার (১১ জুন) ঢাবির “খ’ ইউনিটের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

তার বাবা জারিফ হোসেন হাবু বানারীপাড়ার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের ইউপি সদস্যের দায়িত্ব পালণকালীন ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরে স্বামীর শূণ্য পদে  জুঁইয়ের মা ফারজানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। শিক্ষা সচেতন পরিবারে জুঁইয়ের বেড়ে ওঠা। তার দাদা প্রয়াত আব্দুল মালেক হাওলাদার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জুঁই কৃতিত্বের সঙ্গে ২০২১ সালে চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০২৩ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে  এইচএসসি পাশ করেন। বাবার অকাল মৃত্যুতে পরিবারে অর্থাভাব থাকলেও  অদম্য মেধা, ইচ্ছে শক্তি, ও নিরলস অধ্যবসায় জুঁইয়ের সাফল্যের চাবিকাঠি। কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ না পেয়েও নিজ প্রচেষ্টায় জুঁই এ কৃতিত্ব অর্জন করেছেন। তাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গৌরবান্বিত। পিতার অবর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যয়বহুল লেখাপড়া নিয়ে দুঃশ্চিন্তা থাকলেও অদম্য মনোবল জুঁইয়ের। এসব জয় করেই সে উচ্চশিক্ষা অর্জন করতে চায়।

এ প্রসঙ্গে আবেগাপ্লুত জুঁই বলেন, বাবা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশী খুশি হতেন। তার শূণ্যতা প্রতিটা মূহুর্ত অনুভব করছি। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে যেন সুশিক্ষিত আদর্শবান মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা