October 26, 2026, 4:49 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

বুড়িচং উপজেলায় বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি।

দেশে শীত পুরোধমে আসেনি তবে বাজারে চলে এসেছে শিম,ফুলকপি, পাতাকপি, মুলাসহ প্রায় সবধরনের শীতের সবজি।

এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আর্কষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে কাছেও যেতে পারছে না মধ্য-নিম্মবিত্ত শ্রেণির মানুষ।

উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া হচ্ছে ৮০-১০০ টাকা কেজি,ফুলকপি ১০০-১২০ এবং বাঁধাকপি ৯০-১১০টাকা পযর্ন্ত।

বিক্রেতারা বলেছেন কয়েক দিন বৃষ্টি হাওয়ায় সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে দামটা একটু স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। বাজারে শিম,ফুলকপি,পাতাকপি,মুলা, ঢেঁড়সসহ প্রায় সব ধরনের শীতের সবজির দেখা মিলছে। রয়েছে বেগুন,পটল, করলা,টমেটো, শসা,গাজরসহ অন্যান্য  সবজিও।সব সবজির পর্যন্ত সরবরাহ থাকলেও দাম আগের মতোই বেশ চড়া।ফলে সবজির বাজারে এসে স্বস্তি মিলছে না ক্রেতাদের।

অধিকাংশ সবজির দাম শুরু হচ্ছে ৬০,৭০,৮০ ৯০ ও ১০০ টাকায়। নতুন ফুলকপি পিস ৬০-৮০টাকা,ঢেঁড়স ৮০-১০০টাকা,করলা ৮০-৯০ টাকা,মুলা ৫০-৬০ টাকা,কাঁচা পেঁপে ৩০- ৪০ টাকা বিক্রি হচ্ছে।

কংশনগর  বাজার হেলাল নামে এক ক্রেতা বলে,  বাজারে প্রায় সব সবজির দাম ৫০-৬০টাকার  ওপরে। আমরা ব্যবসায়ীরাও উচ্চধরে পাইকারি কিনে  আনি।সামাস্য লাভের জন্য সারাদিন পরিশ্রম করতে হয়।

সবজি কিনতে আসেন আতাউর রহমান তিনি বলেন, সবজির এত দাম  হলে স্বস্তি মেলে কী করে? সবজিতে  বাজার ভরপুর।অথচ দামের বেলায় মনে হয় এগুলো বিরল প্রজাতির সবজি। মোট কথা আমাদের মতো নিম্ম মধ্যবিত্ত মানুষ খুব কষ্টে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা