October 15, 2026, 2:56 pm
শিরোনামঃ
আফগানিস্তানের সঙ্গে ড্র, জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে

মতলব উত্তরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, পড়ালেখার পাশাপাশি ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অত্র বিদ্যালয়ের সভাপতি হিল্লোল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদ।

সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ মাষ্টার এবং মোশাররফ হোসেন মাষ্টারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, পৌর যুবদল নেতা ইদ্রিস আলী, ইকবাল গাজী, জাকির হোসেন প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা