October 13, 2026, 4:33 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

মমিনুল ইসলাম :

 মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ” এর উদ্যোগে শিক্ষা বৃত্তি, কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জানুয়ারি (রোববার) দুপুরে ওটারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশুনার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ মানুষ হতে ব্যক্তিগত আদব ও নৈতিকতার বিষয়ে গুরুত্ব দেবার জন্য পরামর্শ দেন। বক্তব্যে তিনি তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের এরূপ আয়োজনকে স্বাগত ও সংগঠনের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল ইসলাম প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজালাল প্রধান।

তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ এর সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খানের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি মো: নাজমুল হক সুমন।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী, সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুন, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশিকুজ্জামান, তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ ছাত্র – শিক্ষকদের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।

পরিশেষে সকল মৃত ও জীবিত শিক্ষক, শিক্ষার্থী, এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা