October 25, 2026, 6:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনায় এতিমদের নিয়ে দোয়ার আয়োজন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
oplus_0

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিলারচর মাথাভাঙ্গা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাছেল শিকদার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তৈফিক আজীম মিশু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সদস্য সাইফুল ইসলাম বাবু সরকার, প্রচার সম্পাদক শামীম মিয়াজি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কাইয়ুম মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক নাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এ কাইয়ুম, সাধারণ সম্পাদক মাইনুদ্দীন প্রধান, দপ্তর সম্পাদক আল-আমিন পাটোয়ারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, সদস্য সৈকত প্রধান, নাউরি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি শান্ত প্রধানসহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ মাওলানা মো. ইয়াছিন।

মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের কাম্য। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।দোয়া শেষে উপস্থিত এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অব্যাহত থাকবে। দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার শিশু ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা