October 26, 2026, 5:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও নৌকা জব্দ ; দু’জনকে অর্থদণ্ড

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহাদুরপুর, দশানী ও বোরচর এলাকায়  আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে ৯ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি নৌকা জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে দুইজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জালসমূহ আগুন দিয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম মিয়াজি এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

আটককৃত আসামিগণ হচ্ছেন বাহাদুরপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে রহমান মিজি, সিকিরচর গ্রামের মৃত জাবেদ বেপারীর ছেলে মো. সোহেল।

পরবর্তী পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে উক্ত দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা