October 13, 2026, 3:57 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মোবাইল অপসংস্কৃতি রুখে মুক্ত সংস্কৃতির বিকাশে মতলব উত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মমিনুল ইসলাম:

“মোবাইল অপসংস্কৃতি রুখতে হবে, মুক্ত সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং বাৎসরিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ।

আজ শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় সাদুল্ল্যাপুর ইউনিয়নে সূফি দরবার শরীফ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে রক্ষা করতে চাই, তবে তাদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মোবাইল ফোনের অপব্যবহার আমাদের শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। পরিবার, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুলিশ প্রশাসন সবসময় গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক লোকমান হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য গোলাম নবী খোকন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক রুমি আক্তার। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ৩০ মিনিটের “তানিয়ার বিয়ে” নাট্য প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা