October 13, 2026, 3:38 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু।

নির্বাচনে স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি পদে মো. ইমরান সরকার ২১০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, মো. জামাল হোসেন ১১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে রোজিনা আক্তার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে কলেজ শাখায় সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মো. সিরাজুল হাসান (বাবলু) ও মো. কাজল নির্বাচিত হয়েছেন।

এছাড়াও শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা মো. আনিসুর রহমান ও স্কুল প্রতিনিধি শাখা মো. নুরুল আমিন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমুন নাহার।

দাতা সদস্য মো. শাহ আলম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান তপু।

এসময় প্রধান শিক্ষক মো. শরিফ উল্লাহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা