October 15, 2026, 2:34 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শিবগঞ্জে নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে মতবিনিময় ও বরণ অনুষ্ঠানে সংবর্ধনা পেলো শিবগঞ্জ উপজেলার নবাগত শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার।

পাশাপাশি নবাগত সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (১২১৯৮/১৫) পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শিবগঞ্জ উপজেলা সভাপতি তাজমিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নবাগত শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক মন্ডল, পরিতোষ সরকার, কৃষ্ণা তরফদার, রুসাইদা নাছরীন, মেহেদী হাসান।

আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হুমায়ন কবীর, আনিস রহমান ও রইচ উদ্দীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমতাজুর রহমান জুয়েল। সহকারী শিক্ষক আলমগীর, লিয়াকত আলী, আঃ রহিম, জাকারিয়া, আঃ হান্নান, মেহেদী হাসান, হোসনে আরা বেগম, ফরিদ উদ্দীন, ফজলুল বারী, খানজাহান আরী, তাজুল ইসলাম, সুমনা আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে নবাগত ২৪জন সহকারী শিক্ষকদের বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা