August 11, 2026, 4:46 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

আসন্ন ঈদে নৌ-ভ্রমন ও গাড়িতে তরুনদের ডিজে পার্টির নামে অশ্লীলতা বন্ধে মতলব (উত্তর-দক্ষিণ) প্রশাসনের দৃষ্টি আকর্ষন!

বিশেষ প্রতিনিধি, মতলব উত্তর :

আসন্ন ঈদুল আযহা, তাই ঈদের খুশি সবার মনে। এবারও তার ব্যতিক্রম নেই আর এই খুশির আনন্দ উঠতি বয়সের ছেলে-মেয়েদের কাছে যেন একটু বেশি হয়ে থাকে। বিশেষ করে গ্রাম ও মফস্বলের ছেলেদের কাছে যেন একটু বেশি উপভোগ্য বিষয়।

ঈদ এলে প্রতি বছরের ন্যায় চাঁদপুরের মতলব (উত্তর-দক্ষিন) উপজেলার মেঘনা-ধনাগোদা নদীতে ট্রলার যোগে এবং বেড়িবাধে খোলা ট্রাকে করে সাউন্ড বক্স বাজিয়ে ডিজে পার্টি করে বেড়ায় এক শ্রেণির উঠতি বয়সের তরুন। সকল প্রকার বিধিনিষেধকে তোয়াক্কা না করে ঈদের দিন থেকে পরবর্তী সময়ে নৌ ও সড়ক পথে আনন্দের নামে অশ্লীলতায় মেতে উঠে এসব উঠতি বয়সের তরুণরা।

এ অবস্থায় দূর্ঘটনার ঝুকি যেমন বেড়ে যায়, তেমনি তাদের অশ্লীল গান আর নৃত্যের কারণে চারপাশের মানুষজন বিরক্ত তার উপর আবার কোন মেয়ে দেখলে তো কথাই নেই। তখন যেন তাদের নৃত্যের পরিমাণ আরো বেড়ে যায়। সেই সাথে চলে তাদের মাদক সেবনের রমরমা আয়োজন। মাদকের তালিকায় রয়েছে মদ,বিয়ার,ইয়াবা,গাজা ও অন্যান্য আরো উপাদান। এতে যুক্ত হয় কম বয়সি ছেলেরাও।

এমন পরিস্থিতিতে মতলব (উত্তর-দক্ষিন) এর নৌ ও সড়ক পথে পুলিশি অভিযানের দাবি তুলেছেন দুই উপজেলার সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর ঈদ পরবর্তী সময়ে মতলব (উত্তর-দক্ষিন) মেঘনা-ধনাগোদা নদীর বিভিন্ন অংশে নৌকায় করে এবং বেড়িবাধ সহ ভেতরের সড়কগুলোতে খোলা ট্রাকে ডিজে পার্টির আয়োজন করে উঠতি বয়সের এক শ্রেণির তরুণ। যা তারা প্রতি বছর করে থাকে। তবে অবস্থা এমন যেন বিষয়টি দেখার কেউ নেই! আর এই নিয়ে বিগত বছরগুলোতে দু’একটি নিউজ প্রকাশ হলেও তার কোন আইনি পদক্ষেপ চোখে পরেনি কখনও।

অপ্রতিরোধ্য অবস্থায় নৌকায় বড় আকারের সাউন্ড বক্স লাগিয়ে বিকট শব্দে আনন্দ উৎসবে মেতে উঠে তারা আবার সড়ক পথেও চলে সমান তালে।

এমন চিত্র দেখা যায় পুরো বর্ষাকাল জুড়ে বিশেষ করে ঈদ পরবর্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা-ধনাগোদা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিরাজ করে থাকে এই দৃশ্য। এই সব উঠতি বয়সের তরুনরা সকাল-সন্ধ্যা নদী ও সড়কে অশ্লীল নৃত্যে দাপিয়ে বেড়ালেও স্থানীয় প্রশাসনের কোন যথাযথ কার্য পদক্ষেপ চোখে পরে না, যদিও প্রশাসনের পক্ষ থেকে তারা কাগজপত্রে এসব বিষয়ে নিষেধাজ্ঞা প্রকাশ করে তবে বাস্তবায়নে থাকে অনেকটা নীরব ভূমিকায়। প্রতি বছরের ন্যায় এবারও নিষেধাজ্ঞা জারির নোটিশ প্রকাশ হয়েছে তবে সাধারণ জনগণের প্রত্যাশা করেন কোন নোটিশ নয় বরং সরাসরি এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হোক না হলে অদূর ভবিষ্যতে এই সব উঠতি তরুনরা আরো বিপথে চলে যাবে। যা সমাজ ও দেশের জন্য ক্ষতি ছাড়া সুফল বয়ে আনবে না।

তাই আসন্ন পবিত্র ঈদুল আযহায় এসব ডিজে পার্টির নামে তরুনদের অশ্লীল গান, নৃত্য ও মাদকের আয়োজন বন্ধে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছে স্থানী সচেতন মানুষজন।

ছবি : প্রতিকী সংগৃহিত

#সাংবাদিক #প্রশাসন #মতলব #ডিজে #নৌ #মতলব #তরুণ #ছেলে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা