September 27, 2026, 4:22 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

কুমিল্লার গোমতী নদী থেকে বালি ও মাটি উত্তলন রোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাড়াশি অভিযান

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ রোধে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান  করা হয়েছে।

বুধবার (২৯/১১/২৩) সকাল ১১টা থেকে গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে ড্রাইভারশন বন্ধ করার অভিযান করা হয়েছে।

গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে বুধবার প্রথম দিনের অভিযানে জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর, অরন্যপুর, টিক্কারচর, পর্যন্ত ড্রাইভারশন বন্ধ করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন,আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং আদর্শ সদর  উপজেলা ভূমি সহকারী কমিশনার মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো:আরিফুর রহমান,উপসহকারী প্রকৌশলী নাহিদ ফারজানা শিমু, রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, সাথে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের এ এস আই  আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন,গোমতী নদী থেকে মাটি এবং বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছেন এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এবং ভবিষ্যতে ও মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা