September 9, 2026, 8:51 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার পর মারা গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম (৬৮)।

সোমবার গভীর রাতে কোটচাঁদপুরের সিনেমা হলপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ছাড়া স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেখ নজরুল ইসলাম কোটচাঁদপুরের সিনেমা হলপাড়ার প্রয়াত শেখ আব্দুর রশিদের ছেলে। কোটচাঁদপুরেই তার শৈশব ও শিক্ষাজীবন কাটে। আশির দশকে তরুণ বয়সে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি। সে সময় কোটচাঁদপুরে হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক ছিলেন, তাদের মধ্যে শেখ নজরুল ইসলাম ছিলেন অন্যতম।

ছোটগল্প লেখার মধ্য দিয়ে লেখালেখিতে তার হাতেখড়ি। পরবর্তীতে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলার বাণী ও পূর্বাঞ্চলসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন।

সর্বশেষ দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায় সাংবাদিকতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা