September 10, 2026, 2:13 am
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

গরু নিয়ে যাওয়ার পথে পিকআপ উল্টে প্রাণ গেল মতলব উত্তরের আবুল কালামের

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক তরুণ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গরু নিয়ে দাউদকান্দির গৌরীপুর যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে গিয়ে প্রাণ হারান ছেংগারচর পৌরসভার আধুরভিটি এলাকার মো. আবুল কালাম (৩৮)।

বুধবার (৮ অক্টোবর) বেলা প্রায় ১২টার দিকে দাউদকান্দির গৌরীপুর হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম আধুরভিটি গ্রামের সেরু প্রধানের ছেলে। পারিবারিক জীবনে তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। তার এক সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই মোতালেব প্রধান বলেন, আমি আর আমার ছোট ভাই আবুল কালাম সকালে গরু নিয়ে গৌরীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হই। দাউদকান্দি পার হয়ে গৌরীপুরের কাছাকাছি পৌঁছালে গরু বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমার ভাই ছিল পিকআপের পেছনে। সে সময় পিছন দিক থেকে আসা আরেকটি গাড়ি এসে তাকে চাপা দেয়।

তিনি আরও বলেন, আমরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথে মৃত্যুবরণ করে সে।

হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের চোখে জল সবাই বলছেন, হাসিখুশি স্বভাবের পরিশ্রমী মানুষ ছিলেন আবুল কালাম। একমাত্র সন্তান ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বাদ এশা আধুরভিটি গ্রামে ডা. নেয়াবআলী মেমোরিয়াল ট্রাস্টের ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা