August 12, 2026, 5:17 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায় আগুন!

বিশেষ প্রতিনিধি, গাজিপুর :

গতকাল বুধবার সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানার শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন। তাঁরা সড়কও অবরোধ করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিগবস করপোরেশন কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গত রাতে বলেন, ‘কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। শ্রমিকেরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। পরে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গুদামে অনেক মালামাল ও ফেব্রিকস ছিল।’

সাবেক সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। গত মাসে সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধ করতে কয়েক দিন ধরে কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। সেদিন কিছু শ্রমিক বেতন পেলেও অধিকাংশই পাননি। সেদিন সন্ধ্যার পর শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা