August 12, 2026, 7:56 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর শহরে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকার দুর্ধর্ষ চুরি!

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে টিনশেড বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতের যেকোনো সময় রহমতপুর আবাসিক এলাকার আব্দুল হালিম পাটওয়ারীর ৩৬ নং বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোর চক্ররা ঘরে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং বিদেশ থেকে আনা ও বানানো গলার, হার, কানের দুল, আংটিসহ প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা।

আব্দুল হালিম পাটওয়ারী ও তার পরিবারের লোকজন জানায়, ১৫ অক্টোবর মঙ্গল রাত ১০ টায় তারা সকলে তার মেয়ে রিমা আক্তারের বাড়িতে বেড়াতে যান।

পরদিন হালিম পাটওয়ারী তার মেয়েকে নিয়ে নিজ ঘরে ফিরে ঘরের দরজার তালা খুলে রুমের ভিতরে গিয়ে দেখেন যে, চোরের দল তাদের রান্না ঘরের দেয়াল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে রুমের মধ্যে থাকা স্টিলের আলমারির তালা ভেঙ্গে ভিতরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং গলার হার, কানের দুল, আংটিসহ প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পরে তারা এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে থানার এস আই আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে আইনী পদক্ষেপ নিতে তা তদন্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা