October 28, 2026, 4:48 pm
শিরোনামঃ
ইরানের কাছে যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব, তেহরানের বক্তব্য—ধারণাগুলো গ্রহণযোগ্য নয় ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তা সংবিধান সংশোধন কমিটি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য অব্যাহত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য মনে করছে টোকিও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা

চাঁদপুর-২ আসন থেকে এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়া’র মনোনয়নপত্র সংগ্রহ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়া’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী এবং ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

মনোনয়ন সংগ্রহের পর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী বলেন, বিল্লাল হোসেন মিয়া আমাদের দলের একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি নির্বাচিত হলে মতলব উত্তর ও দক্ষিণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই মনোনয়নপত্র সংগ্রহই নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ, আমরা বিজয়ে আশাবাদী।

স্থানীয় এলডিপি ও গনতান্ত্রিক যুবদলের নেতারা মনে করছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই রাজনীতিবিদের নেতৃত্বে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং তৃণমূলে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা