November 11, 2026, 1:08 am
শিরোনামঃ
সাহাবিদের প্রতি শিয়াদের অবমাননাকর আচরণ ও ইতিহাস বিকৃতি; থামবে কবে? আমরা কি আদর্শ দেশপ্রেমিক বাঙালি হতে পেরেছি? যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

ছেংগারচর পৌরসভার দায়িত্বভার হস্তান্তর ; নতুন প্রশাসক ইউএনও মাহমুদা কুলসুম মনি

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ছেংগারচর পৌর প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিদায়ী পৌর প্রশাসক হিল্লোল চাকমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কাছে।

অনুষ্ঠানে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ আলী, পৌর সহকারী প্রকৌশলী (সিভিল) মান্নানুল ইসলাম, ছেংগারচর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী প্রশাসক হিল্লোল চাকমা তাঁর দায়িত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরে ছেংগারচর পৌরসভার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নতুন পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি দায়িত্ব গ্রহণের পর ছেংগারচর পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতায় একটি উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ছেংগারচর পৌরসভার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা