August 12, 2026, 11:35 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

জোড় যার মুল্লুক তার ; মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাতিজা কর্তৃক চাচার ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিন নাউরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী মানিক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম নাউরির গ্রামের মালেক প্রধান, তার স্ত্রী লাইলী বেগম, ছেলে মো. কামাল হোসেন, মো. কাউছার, বাজার নাউরী গ্রামের মকরোম মোল্লার ছেলে হেলাল উদ্দিন, শহিদ উল্লাহর ছেলে জাকির হোসেন, মো: শামীম, বড় হলদিয়া গ্রামের মো: জিলানী, মো: মাহফুজ, দক্ষিন নাউরী গ্রামের নূরুল ইসলামের ছেলে আবু হানিফসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে নাউরী গ্রামে প্রবাসী মানিক মিয়ার দুটি দোচালা টিনের বসতঘর ছিল। বিগত সময়ে মানিকের পরিবার বাস করত পরবর্তীতে অন্যত্র নতুন বাড়ি তৈরি করায় ঐ ঘরে এক অসহায় পরিবারকে অস্থায়ীভাবে বাস করতে দেওয়া হয়।

অভিযোগ সুত্রে আরও জানা যায়, বিবাধীদের সাথে পূর্ব শত্রতা ও আদালতে একাদিক মামলা রয়েছে। সেই জের ধরে বিবাদীরা বিজ্ঞ আদালতকে তোয়াক্কা না করে বাড়ী জোর দখল করার উদ্দেশ্য পুরাতন বসত ঘর থেকে ঐ অসহায় পরিবারটিকে জোর পূর্বক বের করে দেয় এবং বসতঘর ভেঙ্গে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকা।

এ বিষয়ে বাদী রাবেয়া বেগম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ও আমার ছেলে মো. জাহিদ হাসান বিবাদীদেরকে বাধা দিলে গেলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করার উদ্যত হয় এবং  ভয়ভীতি ও প্রান নাশের হুমকী দেয়।

তিনি বলেন, আমার স্বামী আমার শ্বাশুড়িকে জমি বিক্রি করে হজ্জ করিয়েছেন। ওই বিক্রিত জমির সমান সমান ভাগ চায় বিবাদীগণ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় তারা আমার দুইটি ঘর ভেঙ্গে নিয়ে গেছে। আমি আমার ঘর ফেরতসহ আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এদিকে অভিযুক্ত কামাল হোসেন বলেন, ওখানে জায়গা আমার ও ঘরও আমাদের। আমাদের ঘর আমরা ভেঙ্গে নিয়েছি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা