June 24, 2026, 9:21 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি  ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সকালে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে খেলার শুভ উদ্বোধনের ঘোষণা করেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী (অবঃ)।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার সরকার ও মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন প্রমুখ।

এসময় পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান,উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক  হুমায়ন কবির লতা, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী,  ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা