August 10, 2026, 8:11 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঝিনাইদহের কোটচাঁদপুর অসুস্থ আব্দুল বারিক নাতিনের সঙ্গে এসেছেন ভোট দিতে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

শারীরিকভাবে দুই বছর অসুস্থ আব্দুল বারিক বিশ্বাস ( ৮২)। দেশ স্বাধীনের পর থেকে জাতীয় ভোট দিয়ে থাকেন। অসুস্থ হলেও এর ধারাবাহিকতায় নাতিনের সঙ্গে ভোট দিতে আসেন তিনি।

রবিবার দুপুরে কোটচাঁদপুরের দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা মেলে ওই নানা-নাতিকে।

জানা যায়,কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত মোংলা বিশ্বাসের ছেলে আব্দুল বারিক বিশ্বাস (৮২)।

দেশ স্বাধীনের পর থেকে জাতীয় সংসদ নির্বাচন সহ সবধরনের নির্বাচনে তিনি ভোট দিয়ে আসছেন। রবিবার কোটচাঁদপুরের দয়ারামপুর স্কুলে ভোট যুদ্ধ নাতিন সুমনের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় দেখা হয় এ প্রতিবেদকের সঙ্গে।

তিনি এ প্রতিবেদককে বলেন, বাবা এখন বয়স ৮২ বছর। স্বাধীনের পর থেকে ভোট দিয়ে আসছি। ভোট আসলে,ভোট না দিতে পারলে ভাল লাগে না। এ কারনে শরীর অসুস্থ থাকার পরও নাতিন সুমনের সঙ্গে এসে ভোট দেয়া।

বিষয়টি নিয়ে নাতিন সুমন বলেন,নানার বাসার পাশ দিয়ে ভোট আসছিলাম। এ সময় নানা আমাকে সঙ্গে নিতে বলেন। তিনি অসুস্থ মানুষ হওয়ায়, নিষেধাজ্ঞা সত্বেও মোটরসাইকেল বের করে, তাকে নিয়ে কেন্দ্রে ভোট দিতে আসা।

তিনি বলেন,ওই মানুষটাকে ভোট দেয়াতে পারায় আমি খুব খুশি হয়েছি। অন্যদিকে রক্ষা হলো বৃদ্ধ মানুষটির নাগরিক অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা