October 25, 2026, 4:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

তুই একবার এসে দেখে যা নীলঞ্জন

সিফাত রাখী

তুই একবার এসে দেখে যা নীলঞ্জন…

আমি আজ কতটা সুখে আছি

তোর দেয়া অনলে কতটা মনভরে আমি জ্বলছি

চিতার অনলে বসে আমি প্রাণ খুলে আজ হাসছি।

তুই দেখে যা, একবার এসে দেখে যা নীলঞ্জন।

 

তুই তো এমনটাই চেয়েছিলি

আমি আজ তোর সাজানো কাঁচের পুতুল।

মরা লাশ আর আমার মাঝে তেমন বড় কোন পার্থক্য নেই।

আমার সামনে আজ উঁচু উঁচু দেয়াল

এ দেয়াল পেরিয়ে যাবার

সাহস আর সাধ্য কোনটিই  আমার নেই।

তুই দেখে যা।

তুই একবার এসে দেখে যা নীলঞ্জন।

 

আমার ভালো থাকার সাদা পায়রাগুলো

বন্দি খাঁচায় কত ছটফট করে

খাঁচা ভেঙে  পালানোর কোন পথ নেই।

একবার ওরা দেখতে চাই

খোলা আকাশ, খোলা মাঠ।

কতটা অসহায় আমার ডানাভাঙা পায়রাগুলো

দেখে যা নীলাঞ্জন

তুই একবার এসে দেখে যা।

 

তুই তো আমায় ভাসাতে চেয়েছিলি দুঃখের সাগরে

হ্যাঁ চোখের জল যার সাগর সম

সেতো ভাসবেই অপার দুঃখের সমুদ্রে

আমি ভাসছি সাগর সম জলে

মিথ্যে ভালো থাকার ছলে।

 

তুই জেনে আরো খুশি হবি…

এই আমি আর নেই সেই আমি।

খোলস বদলাতে বদলাতে

ক্লান্ত বিধ্বস্ত ভীষণ অবহেলিত

কীটপতঙ্গের মত জীবন আমার।

এটাই তো চেয়েছিলি তুই।

এই কৃত্রিম হাসিমাখা মুখ

তুই দেখে যা

একবার এসে তুই দেখে যা নীলঞ্জন।

 

নীল সমুদ্রের বালিয়াড়ি তে

আর গড়তে পারিনা খেলনা বাড়ি।

কবিতার শব্দগুলো ছটফট করে

ডায়েরির পাতায় আসার লাগি

আমার সব কবিতারা রক্তাক্ত আজ।

সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণায় নীল হয়ে গেছে

তোর নীলাঞ্জনা।।

তুই দেখে যা

তুই একবার  এসে দেখে যা নীলঞ্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা