October 26, 2026, 6:02 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন, গুরুত্ব পাবে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জাপানের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা নিয়ে সমঝোতার সম্ভাবনা প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় রাষ্ট্রদূত ঢাকায় থাকবেন, সিদ্ধান্তকে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’ বললেন প্রতিমন্ত্রী ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, নজর ভূকম্পন-পরবর্তী পরিস্থিতিতে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে গেল টাইফুন চাম্পি, নিহত ১, আহত পাঁচ শতাধিক ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সতর্কবার্তা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব বাংলাদেশে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ অক্টোবর টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা

দেবিদ্বারে ড্রেজার ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে স্থানীয় সংবাদকর্মী ইসহাক হাসানকে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে।

শনিবার (১জুন) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সাংবাদিক শনিবার রাতে দেবীদ্বার থানায় সবুজ (৩৫) নামে এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া।

অভিযুক্ত সবুজের বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে ওই গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। অভিযোগ রয়েছে গত দুই বছরের বেশি সময় সবুজ সুবিল ইউনিয়নের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একাধিক ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ব্যবসা করে আসছেন।

সাংবাদিক ইসহাক হাসান জানান, ওই এলাকার ফসলি জমিগুলো গিলে খাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিষয়টি আমার নজরে আসায় সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। এ সময় আমি ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করায় ট্রেজার মালিক সবুজ ও কর্মরত কয়েকজন শ্রমিক আমাকে মারধোর ও লাঞ্ছিত করেছে। এ সময় তারা আমার সাথে থাকা ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পাই। খবর পেয়ে অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা