আজ সব মেতে উঠুক উন্মাদনার শিখরে,
উত্তেজনার আদৌলে ভরে উঠুক দেহ মন্দির।
পুরাণো পুরোহিত রচনা করুক তোমার কামোপ্পন্যাস সতর্ক হাতের পরশে।
এমনি করে চলুন নতুন দিনের নব আহ্বান!
সব কিছু ভুলে মাতাল লু হাওয়ায় ভর করে।
আমি আজ নষ্টতার জলে ভিজে ভিজে নষ্ট হতে চাই,
বাঁধ ভাঙ্গা পবিত্র গঙ্গা স্নানে সাধূ না হই।
আমি পতিতার, পাবক হয়ে নিশি কাটাই
যেন ধর্মালয়ের আবেগ বেচে স্বপ্ন না হারাই।
এমনি করে চলুক সব মহাকালে পথে,
এমনি করে চলুক সব মহা রথে চড়ে।
তোমরা সবাই বাস করো ঐ সাধূর ঘরে, সেজে মহা জগী,
আমি না হয় পরেই থাকি মাতাল ভন্ড রচি।
চলছে তো সব, চলুক না আজ
আমায় পিছে ফেলে।
আমি না হয় হুতুম সাজি অন্ধকারে তলে।