September 2, 2026, 6:02 am
শিরোনামঃ
আমেরিকান কর্নার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলা মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা : চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Through a Journalist’s Lens : General (Retd.) Dr. Aziz Ahmed — A Story of Leadership, Reform and Change   সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় মতলব উত্তরে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন অ্যান্টিভেনমের ৩ লাখ টাকা কোথায়? মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না হিসাব মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ; অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারার কৃষি অনুষদের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

বিশেষ প্রতিনিধি, ববিবি :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারার কৃষি অনুষদ-এর যৌথ উদ্যোগে গতকাল ১৬ জুলাই ২০২৬ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল আউয়াল, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE) প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. এমেলিয়া জুলিয়ান্তি সিরেগার, অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড, এনটোমোলজিক্যাল সোসাইটি অব ইন্দোনেশিয়া, ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারা।

শুরুতে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান বক্তব্য রাখেন। তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এমেলিয়া জুলিয়ান্তি সিরেগার তাঁর বক্তব্যে এই সহযোগিতাকে স্বাগত জানান এবং গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক ও একাডেমিক বিনিময়ের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) এবং প্রক্টর ড. মো. আব্দুল আউয়াল শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং এ সহযোগিতার ইতিবাচক ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেন

বক্তব্যপর্ব শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব সুমাত্রা উতারার প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর ও দলিল বিনিময় সম্পন্ন হয়, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “Utilization of Local Specific Food to Tackle Stunting in Northern Sumatera, Indonesia” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

মূল প্রবন্ধে ড. এমেলিয়া জুলিয়ান্তি সিরেগার উত্তর সুমাত্রায় খর্বাকৃতি (Stunting) প্রতিরোধে স্থানীয় খাদ্যসম্পদের কার্যকর ব্যবহার নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনা শেষে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

পরিশেষে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE) প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে একটি দলীয় আলোকচিত্র (ফটোসেশন)-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা