September 2, 2026, 5:21 am
শিরোনামঃ
আমেরিকান কর্নার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলা মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা : চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা Through a Journalist’s Lens : General (Retd.) Dr. Aziz Ahmed — A Story of Leadership, Reform and Change   সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় মতলব উত্তরে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন অ্যান্টিভেনমের ৩ লাখ টাকা কোথায়? মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না হিসাব মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ; অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছেংগারচর সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ছেংগারচর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল বাশার ও সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার।

এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা