June 24, 2026, 7:59 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর পদত্যাগ

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি :

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন,শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন, আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও পথচলা, তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির সাথে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোনো প্রয়োজনে একজন সেনাসদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, কিন্তু সেটি এনসিপির কোনো সদস্য হিসেবে নয়। অন্যান্য সদস্যরাও একইভাবে পদত্যাগের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা