August 11, 2026, 4:44 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বানারীপাড়ায় শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া সেই বিএনপি নেতা বহিস্কার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥

বরিশালের বানারীপাড়ায় ১১ মাস বয়সী শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার অনুমতিক্রমে সদস্য সচিব মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।

রফিকুল ইসলামকে দেওয়া বহিস্কারাদেশের ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আপনাকে বহিস্কার করা হল।

প্রসঙ্গত রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের ১১ মাস বয়সী অবুঝ শিশু আবু বক্করকে তার মা সুমী আক্তার পার্শ্ববর্তী ঘরে তার চাচা শ্বশুর ( শিশুটির চাচাতো দাদা) রফিকুল ইসলামের (৫৫) কাছে রেখে শিশুটির জন্য সকালের খাবার তৈরী করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে ছেলেকে খাওয়াতে গিয়ে সুমী আক্তার দেখতে পান রফিকুল ইসলাম শিশুটির মুখমেহন করছেন। এসময় তিনি  চিৎকার দিলে লম্পট রফিক দৌঁড়ে পালিয়ে যায়। সুমী তাৎক্ষণিক বিষয়টি তার স্বামীকে মুঠোফোনে জানান। পরে ঘটনা এলাকায় জানাজানি হলে এদিন দুপুর ২ টার দিকে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে বিকাল ৫ টার দিকে  পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রাতে শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামী করে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

এদিকে অসুস্থ শিশুটিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ জুন) সকালে আসামীকে বরিশাল  আদালতে পাঠানো হয়। বানারীপাড়ায় ‘শিশু নাতিকে বলাৎকার চেষ্টার অভিযোগে লম্পট বিএনপি নেতা গ্রেফতার’ শিরোণামে ঘৃণিত ও ন্যক্কারজনক এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে প্রকাশিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং  নিন্দার ঝড় ওঠে। এর ফলে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা