August 11, 2026, 4:44 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক ডিবির জালে

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সরদার নামের এক প্রতারককে ডিবি পুলিশ আটক করেছে।

গতকাল শুক্রবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার  থেকে তাকে আটক করা হয়।

আটককৃত প্রতারক রেজাউল সরদার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউয়াল সরদার ও জুলেখা বেগমের ছেলে। এ প্রসঙ্গে

সময় টেলিভিশনের  বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু জানায়, রেজাউল সরদার নামের ছেলেটির দুই পা অচল। রেজাউল নিজেকে সময় টেলিভিশনের বরিশাল অফিসের ক্যামেরা জার্নালিস্ট দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। এমনকি সময় টেলিভিশনের নকল টিশার্ট বানিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলো। সম্প্রতি তার এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।

এসব ভূয়া সাংবাদিক পরিচয়ধারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর আহবান জানান তিনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর  রেজাউলকে আটক করা হয়। তবে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে সে আর এসব কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা