August 11, 2026, 6:54 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে বিজিবি অভিযানে ২ কোটি টাকার মোবাইল ফোন জব্দ!

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা ৬০ বিজিবি কর্তৃক দুই কোটিরও অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, আজ ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর ৪টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনস্থ শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কতিপয় চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন চোরাচালানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য ২,১৬,২৮,০০০/- (দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার) টাকা।

বিষয়টি নিশ্চিত করেন, সুলতানপুর ব্যাটালিয়নের ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা